Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

আত্মবিশ্বাস বাড়াতেই গোলাপি বুটের রমরমা

ক্রিকেট মাঠে গোলাপি বাহারের চল বহুদিনের। এবার ফুটবল মাঠেও গোলাপির রমরমা। চলতি বিশ্বকাপে তো নতুন ফ্যাশন ট্রেন্ড হয়ে উঠেছে ফুটবলারদের গোলাপি বুট।

আত্মবিশ্বাস বাড়াতেই গোলাপি বুটের রমরমা
  • ১৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: ক্রিকেট মাঠে গোলাপি বাহারের চল বহুদিনের। এবার ফুটবল মাঠেও গোলাপির রমরমা। চলতি বিশ্বকাপে তো নতুন ফ্যাশন ট্রেন্ড হয়ে উঠেছে ফুটবলারদের গোলাপি বুট। আর সেই চাহিদার কথা মাথায় রেখে বিখ্যাত ক্রীড়াসরঞ্জাম নির্মাতারা এই রঙের বুট বাজারে এনেছে।

Advertisement

কানাডা, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মরক্কো, বেলজিয়ামসহ একাধিক দলের খেলোয়াড়দের গোলাপি বুট পরে মাঠে দেখা গিয়েছে। নিজেদের প্রথম ম্যাচে কানাডার প্রায় সব ফুটবলারই এই বুট পরে খেলেছিলেন। ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, ব্রুনো গুইমারেস, রাফিনহা, আলিসন বেকারের বুটের রংও গোলাপি। রহস্য কী? এক বিশেষজ্ঞ জানালেন, ‘গোলাপি রং আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করে। এর উজ্জ্বলতাও মনে বাড়তি সাহসের জন্ম দেয়। ফুটবল মাঠে বর্তমানে গোলাপি রং আগের তুলনায় অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘সবুজ ঘাসের উপর গোলাপি রং খুব সহজে দৃশ্যমান হয়। ফলে দর্শকদের নজর কাড়ে বুট। অনায়াসে বোঝা যায় ফুটবলারদের পায়ের শিল্প।’
সব মিলিয়ে, এবারের বিশ্বকাপের আসরে গোলাপি বুট শুধু মাত্র একটি ফ্যাশন নয়। বরং দৃশ্যমানতা, আত্মবিশ্বাস এবং ব্র্যান্ডিং— এই তিনের সম্মিলিত এক ট্রেন্ডে পরিণত হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ