Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬

রেজিস্ট্রেশনের নামে ‘তীর্থ কর’ চারধামে

যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথের তীর্থযাত্রাও আর বিনা পয়সায় নয়! সৌজন্যে উত্তরাখণ্ডের ‘ডবল ইঞ্জিন’ বিজেপি সরকার। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে চারধাম যাত্রা।

রেজিস্ট্রেশনের নামে ‘তীর্থ কর’ চারধামে
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দেরাদুন: যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথের তীর্থযাত্রাও আর বিনা পয়সায় নয়! সৌজন্যে উত্তরাখণ্ডের ‘ডবল ইঞ্জিন’ বিজেপি সরকার। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে চারধাম যাত্রা। সেই যাত্রায় যেতে হলে এবার থেকে অনলাইনে নাম নথিভুক্তি করতে হবে আম জনতাকে। আর সেজন্য দিতে হবে ‘রেজিস্ট্রেশন ফি’ও। মঙ্গলবার এক বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিরোধীদের অভিযোগ, মুখে হিন্দুত্বের বুলি আওড়ানো বিজেপি সরকার কর আদায়ের জন্য চারধাম যাত্রাকেও ছাড় দিল না। যদিও গাড়োয়ালের কমিশনার বিনয়শঙ্কর পাণ্ডে জানিয়েছেন, অনেক সময়েই ভুয়ো রেজিস্ট্রেশন করা হয়। তা রোখার লক্ষ্যেই প্রাথমিকভাবে ঠিক হয়েছে, নাম নথিভুক্তির জন্য ন্যূনতম ১০ টাকা করে দিতে হবে। যদিও এই সিদ্ধান্ত চূড়ান্ত নয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ