Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্রাবণী মেলায় আবর্জনার স্তূপ, পরিষ্কারে ঝাঁটা হাতে পুলিশকর্মীরা

শ্রাবণ মাস জুড়ে উত্তরবঙ্গের জল্পেশ মন্দিরে চলে শ্রাবণী মেলা। আর এই মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হন বহু ভক্ত। তাদের জন্য অনেকেই ভাণ্ডারা বা খাওয়ানোর ব্যবস্থা করেন।

শ্রাবণী মেলায় আবর্জনার স্তূপ, পরিষ্কারে ঝাঁটা হাতে পুলিশকর্মীরা
  • ৬ আগস্ট, ২০২৬ ১৩:৪৮
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: শ্রাবণ মাস জুড়ে উত্তরবঙ্গের জল্পেশ মন্দিরে চলে শ্রাবণী মেলা। আর এই মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হন বহু ভক্ত। তাদের জন্য অনেকেই ভাণ্ডারা বা খাওয়ানোর ব্যবস্থা করেন। এবারও তাই হয়েছে। প্রশাসনের তরফ থেকে বারবার বলা হয়েছিল ভান্ডারায় যেন প্লাস্টিকের কাপ-প্লেট ব্যবহার না করা হয়। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ এখানে ভক্তদের জন্য ভাণ্ডারার ব্যবস্থা এবছরও  করেছেন। প্রশাসনের নির্দেশ অমান্য করেই ব্যবহার হয়েছে নিষিদ্ধ প্লাস্টিক। রাস্তার ধারে জমেছে খাবারের বর্জ্য। ইন্দিরা মোড় থেকে চ্যাংড়াবান্ধাগামী রাস্তা জুড়ে এই পড়ে থাকা আবর্জনার জন্য অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার বাসিন্দারা। দুর্গন্ধে টেকা যাচ্ছে না। এই এলাকা পরিষ্কার করার দায়িত্ব নিলেন ময়নাগুড়ি থানার পুলিশ কর্মীরা। ঝাঁটা হাতে রাস্তায় নেমে পরিষ্কার করলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, ট্রাফিক ওসি জয় সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। 

Advertisement

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যারা ভাণ্ডারা দেন প্রত্যেককে জানিয়ে দেওয়া হয়েছে এলাকা পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করা যাবে না। কিন্তু প্রশাসনের এই কথা তারা শুনছেন না। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে এই বিষয়ে কড়া নজরদারি চালানো হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ