Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাইকরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মহিলার মৃত্যু

পাইকরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মহিলার মৃত্যু
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: শুক্রবার সকালে পাইকরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। পুলিস জানিয়েছে, মৃত মহিলার নাম টুনটুনি বিবি(৩৮)। বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বারালা গ্রামে। এদিন সকালে তিনি ছেলের বাইকে পিছনে বসে বারালা গ্রাম থেকে পাইকরের ভাগাইল গ্রামে বাপেরবাড়ি আসছিলেন। পাইকরের বর্ষাপুকুর মোড়ে একটি টোটোর সঙ্গে বাইকটি ধাক্কা লাগলে তিনি রাস্তায় পড়ে যান।  সেই সময় একটি ট্রাক্টর তাঁকে পিষে দিয়ে চলে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন ছেলে। পুলিস জানিয়েছে, ট্রাক্টরটি আটক করা হয়েছে। এদিনই সকালে মুরারইয়ের ঝাড়খণ্ড সীমানা পাথরঘাটা চেক পোস্টের কাছে টোটোর সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন জখম হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাজগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। একজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে রামপুরহাট মেডিক্যালে স্থানান্তর করা হয়।  
Advertisement
সম্পর্কিত সংবাদ