সংবাদদাতা, রামপুরহাট: শুক্রবার ভোরে অভিযানে নেমে তিনটি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করল পাইকর থানার পুলিস। হিয়াতনগর থেকে জাজিগ্রাম যাওয়ার রাস্তায় কাশিমনগর গ্রামের কাছে আটক করা হয় ট্রাক্টরগুলিকে। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিস তিনটি গাড়ির চালককে গ্রেপ্তার করে পুলিস। তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, পাইকরের কলহপুর গ্রামের কাছে বাঁশলৈ নদী থেকে অবৈধভাবে বালি তুলে ট্রাক্টরে মজুত করে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। এঘটনায় নির্দিষ্ট ধারায় কেস করা হয়েছে।
Advertisement
উল্লেখ্য, সম্প্রতি নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, স্থানীয় স্তরে কিছু অফিসার ও পুলিস টাকা খেয়ে অবৈধ কারবারে মদত দিচ্ছেন। দুর্নীতি, তোলাবাজি, বেআইনি পথে ইনকাম কোনভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন। তারপরই অবৈধ বালি, পাথর পাচার রোধে তৎপর হতে দেখা গিয়েছে পুলিস প্রশাসনকে।
যদিও স্থানীয়দের অভিযোগ, প্রতি রাতে শয়ে শয়ে বালি ভর্তি ট্রাক্টর মুর্শিদাবাদ সহ আশেপাশের এলাকায় চলে যাচ্ছে। অবাধে চলছে প্রাকৃতিক সম্পদ লুট। পুলিসের এই ধরপাকড় সাধারণ মানুষের আইওয়াশ ছাড়া কিছুই নয়।