সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাট ও পাইকরে দু’জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত সঞ্জয় রবিদাস(৪৪) ও প্রহ্লাদ লেট (৩২) পেশায় দিনমজুর ছিলেন।
Advertisement
পাইকরের রুদ্রনগর গ্রামের বাসিন্দা সঞ্জয়বাবুকে গত শনিবার কীটনাশক খাওয়া অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সোমবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতের ভাইপো অরুণ রবিদাস বলেন, ওইদিন গ্রামের একটি পুকুরপাড় থেকে কাকাকে কীটনাশক খাওয়া অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। বাড়িতে কোনও অশান্তি হয়নি। তবে কাকা বহুদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন। এনিয়ে দুঃশ্চিন্তা করতেন। মনে হচ্ছে, সেই অবসাদের কারণে আত্মঘাতী হয়েছেন।
প্রহ্লাদ লেট রামপুরহাটের চাকপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। ১৩ নভেম্বর তাঁকেও কীটনাশক খাওয়া অবস্থায় রামপুরহাট মেডিক্যালে ভর্তি করা হয়। এদিন সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, ওই যুবক পারিবারিক কারণে অবসাদে ভুগছিলেন। পুলিস দু’টি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।