সংবাদদাতা, রামপুরহাট: পাইকরের জোগাই গ্রামে বাড়ি থেকে মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুমন মণ্ডল(১৬)। বাড়ি জোগাই গ্রামে। সে গ্রামের হাইস্কুল থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিত। বুধবার ভোরের দিকে তাকে বাড়ির ভিতরে গলায় দড়ি জড়িয়ে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। তড়িঘড়ি তাকে রামপুরহাট মেডিক্যালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
মৃতের জেঠু বিমান মণ্ডল বলেন, রাতে মাটির বাড়ির নীচের তলার ঘরে ভাইপো পড়াশোনা করছিল। ভোরের দিকে তাঁর মা সান্ত্বনা মণ্ডল বাথরুম করতে উঠে দেখেন ছেলের রুমের আলো জ্বলছে। আলো নেভাতে রুমে ঢুকতেই তিনি দেখেন ছেলে গলায় দড়ি জড়িয়ে ঝুলছে। তিনি বলেন, পাশেই মোবাইলটি রাখা ছিল। তাতে সব কন্ট্রাক্ট নম্বর ডিলিট করলেও কল লিস্টে একটি নম্বর ছিল। ওই নম্বর পাশের গ্রামের তাঁরই সহপাঠিনীর। পরিবারের দাবি, প্রেমঘটিত কারণে ওই নাবালক আত্মহত্যা করেছে।
অন্যদিকে রামপুরহাটের আরাবুনি গ্রামের বুবাই সরেন(২১) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত রবিবার কীটনাশক খাওয়া অবস্থায় রামপুরহাট মেডিক্যালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার রাতের দিকে সেখানেই তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, পারিবারিক অশান্তির জেরে ওই যুবক আত্মহত্যা করেছেন। পুলিস জানিয়েছে, পৃথক দু’টি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।