Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

টু ক রো খবর

টু  ক  রো  খবর
  • ১০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কাজারিয়া ও কার্নিকা গ্রুপের যৌথ শোরুম শহরে

Advertisement

 ইন্টিরিয়র ডিজাইনে টাইলসের ক্ষেত্রে বিশ্বের অন্যতম জনপ্রিয় সংস্থা কাজারিয়া সিরামিক্স কার্নিকা গ্রুপের সঙ্গে হাত মিলিয়ে ভারতে প্রথম ও কলকাতায় তাদের এক্সক্লুসিভ কাজারিয়া আলটিমা অ্যান্ড ইউনিটেরা স্ল্যাব শোরুম খুলল। সম্প্রতি কলকাতার তপসিয়া অঞ্চলে শোরুমটির উদ্বোধনে উপস্থিত ছিলেন কাজারিয়া সিরামিক্সের চেয়ারম্যান ও এমডি অশোক কাজারিয়া, জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর ঋষি কাজারিয়া প্রমুখ। এই প্রসঙ্গে ঋষি কাজারিয়া বলেন, ‘কলকাতার গ্রাহকদের আধুনিক ডিজাইনের স্ল্যাব শোরুম উপহার দিতে পেরে এবং এই কাজে কার্নিকা গ্রুপের সঙ্গে হাত মেলাতে পেরে আমরা আনন্দিত। বাড়ির ইন্টিরিয়ার ডিজাইনে টাইলসের গুরুত্ব খুব বেশি। সুন্দর র‍্যাক, পার্টিশন, মেঝে ইত্যাদি তৈরিতে বিশ্বমানের স্ল্যাব এখানে মিলবে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সহ ডিজি টেকনোলজির এই স্ল্যাব গ্রাহকদের টাইলস সম্পর্কে ধারণাই বদলে দেবে।’

ভেষজ ডাই আনল সুচি’স হেয়ার কেয়ার

 চুল রং করতে ভয় পান অনেকেই। একে তো অ্যামোনিয়ার উপস্থিতি, তার উপর নানা পার্শ্বপ্রতিক্রিয়া। এসব ভেবেই চুল রং করার ইচ্ছে থাকলেও অনেকে তা করেন না। কেউ কেউ আবার ক্ষতি স্বীকার করেই ইচ্ছাপূরণ করেন। তাই পার্শ্বপ্রতিক্রিয়া নেই এমন চুলের ডাই তৈরি করতে চেয়েছিল সুচি’স হেয়ার কেয়ার। এবার গ্রাহকদের জন্য তেমনই এক অর্গানিক ডাই বাজারজাত করল তারা। ভৃঙ্গরাজ, ব্রাহ্মী, হেনা, ইন্ডিগো পাউডার সহ নানা ভেষজ উপাদানে তৈরি হয়েছে এই ডাই। অর্গানিক ইন্ডিগো পাউডার আনা হয়েছে তামিলনাড়ু থেকে। হেনা এসেছে রাজস্থান থেকে। এই ডাই চুলের কোনও ক্ষতি না করেই চুল কালো করবে বলে দাবি প্রস্তুতকারী সংস্থার। তাদের মতে, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি এই ডাই শুধু চুল রং করবে না, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে তুলে চুলের বৃদ্ধিতেও সাহায্য করবে বলে দাবি করেছে সংস্থা।

অভিষেক নাইয়ার নতুন স্টুডিও

 ফ্যাশন ব্র্যান্ড ‘অভিষেক নাইয়া’-র ১০ বছরে পথ চলা সম্পূর্ণ করল। এই উপলক্ষে অক্ষয় তৃতীয়ায় বোসপুকুর পূর্বপাড়া রোডে নতুন একটি স্টুডিও উদ্বোধন করলেন ডিজাইনার অভিষেক। উপস্থিত ছিলেন পায়েল দে, রিজওয়ান, হিয়া, ধ্রুব, সুরভি সহ টালিগঞ্জের আরও অভিনেতা অভিনেত্রীরা। এখানে এক্সক্লুসিভ ডিজাইনের বেনারসি, হ্যান্ডলুম শাড়ি, জামদানি, লেহেঙ্গা, ডিজাইনার ব্লাউজ, ধুতি, পাঞ্জাবি, বিয়ের জোড় সহ বিবাহের পোশাক পাওয়া যাবে। রেডিমেড পোশাকের সবরকম সাইজ ও রং এখানে মিলবে বলে কর্ণধারের দাবি।

‘বুধের আড্ডা’-র প্রদর্শনী অ্যাকাডেমিতে

 গত ৯ মে থেকে অ্যাকাডেমি অব ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারিতে শুরু হল ‘বুধের আড্ডা’-র প্রদর্শনী। বাদল পাল, সুপ্রভাত ভাদুড়ি, রণদীপ দাস, সমীর কুণ্ডু, রাজরাপ্পা রায় সহ মোট ন’জন শিল্পীর ছবি ও ভাস্কর্য নিয়ে সেজে উঠেছে গ্যালারি। প্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী বাদল পাল, শিল্পইতিহাস বিশেষজ্ঞ প্রশান্ত দাঁ, শিল্পী সমীর আইচ ও ভাস্কর বিমল কুণ্ডু। আগামী ১৫ মে পর্যন্ত চলবে এই প্রদর্শনী। সময় প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা।

Advertisement
সম্পর্কিত সংবাদ