মাতৃদিবসে মায়েদের সম্মানিত করল বেলঘরিয়া টাচ
• সংসারের চালিকাশক্তি মা। সন্তানের কাছে তিনিই আশ্রয়, স্নেহ-ভালোবাসা ও অনুশাসনের ঠাঁই। নিজেদের জীবনের অনেক ছোট বড় ত্যাগ ও শ্রেষ্ঠতম প্রচেষ্টা দিয়ে সন্তানকে মানুষ করে তোলেন একজন মা। এবছর মাতৃদিবসে এই মায়েদের সম্মান জানাল স্বেচ্ছাসেবী সংস্থা বেলঘরিয়া টাচ। রুপোলি পর্দার বহু তারকা ও নামী ব্যক্তিত্বের উপস্থিতিতে কলা কুঞ্জে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কৃতী সন্তানরা তাঁদের মায়ের ত্যাগ ও ভূমিকা নিয়ে স্মৃচিতারণ করেন। নানা অনুপ্রেরণামূলক ঘটনার কথাও উঠে আসে। অতিথিবরণের সঙ্গে মায়েদেরও সম্মানিত করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাজিশিয়ান জয়শ্রী সরকার, ঋতুপর্ণা সেনগুপ্ত, শতরূপা সান্যাল, ঋতাভরী চক্রবর্তী, চিত্রাঙ্গদা শতরূপা, মুমতাজ সরকার, মৌবনী সরকার, সূর্যশেখর গঙ্গোপাধ্যায়, ডাঃ সঞ্জয় ঘোষ, অদ্বিতীয়া বণিক সহ আরও বিভিন্ন ব্যক্তিত্ব। আয়োজনের অংশ হিসাবে স্থানীয় একটি বৃদ্ধাশ্রমে কিছু অর্থও দান করেন বেলঘরিয়া টাচ। বয়স্ক মায়েদের সাধপূরণে যা কিছুটা সাহায্য করবে বলেই উদ্যোক্তাদের আশা। ছবি: ভাস্কর মুখোপাধ্যায়
চিকিৎসক-শিল্পীর একক প্রদর্শনী ‘ইকোস অব কালার্স’
• রঙের ছটায় সেজে উঠেছে রাজডাঙার মোহানা। ডাঃ অনুপমা অরোরা মল্লিকের একক চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে এখানে। পেশায় প্যাথোলজিস্ট অনুপমার ছোট থেকেই রং-তুলির সঙ্গে সখ্য। শিল্প হল তাঁর শান্তির আশ্রয়, তাঁর পেশার ব্যস্ততার মধ্যে এক টুকরো আনন্দ এবং জীবনে ভারসাম্যের উৎস। তেল রং তাঁকে স্বাধীনতার অনুভূতি দেয়। যদিও তিনি ব্রাশ এবং আঙুলও ব্যবহার করেন। প্রকৃতি ও বিমূর্ততা তাঁর ছবির অন্যতম সম্পদ। পৃথিবীর চিরন্তন সৌন্দর্য উদযাপন করা এবং সেই আনন্দ অন্যদের ভাগ দেওয়াই এই প্রদর্শনীর ছবিগুলির মূল বৈশিষ্ট্য। মায়া আর্ট স্পেস ও ‘ফ্রিডম ফর এভার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতেও শিল্পীর আঁকা নিসর্গ ও বিমূর্তবাদের থিম প্রাধান্য পেয়েছে। ‘ইকোস ইন কালার্স’ শীর্ষক এই প্রদর্শনীটি উদ্বোধন হয় গত ১২ মে। উদ্বোধন করেন সঙ্গীত পরিচালক ও সুরকার জয় সরকার। উপস্থিত ছিলেন অয়ন ঘোষ, বাদল পাল, প্রশান্ত কুমার বসু প্রমুখ। প্রদর্শনীটির তত্ত্বাবধায়ক মধুছন্দা সেন। ১২ ও ১৩ মে, এই দু’দিন ধরে মায়া আর্ট স্পেসে প্রদর্শনীটি চলে।
শিলিগুড়িতে রিসর্ট তৈরি করবে আইটিসি•
শিলিগুড়িতে নতুন শাখা খোলার কথা ঘোষণা করল আইটিসি হোটেলস লিমিটেড। ‘মেমেন্টোস বাই আইটিসি হোটেলস শিলিগুড়ি’ দিয়েই পূর্ব ভারতের প্রথম লাক্সারি রিসর্ট খুলল এই সংস্থা। এর আগে রাজস্থানে ‘মেমেন্টোস বাই আইটিসি’ ব্র্যান্ডে একায়া উদয়পুর ও জয়পুরে ঝাঁ চকচকে বিলাসবহুল রিসর্ট শুরু করেছ আইটিসি। ডেস্টিনেশন ওয়েডিং-এর জন্যও এই রিসর্টগুলি ব্যবহার করা হয়। উত্তরাখণ্ডের নরেন্দ্রনগর ও হৃষীকেশেও মেমেন্টোস-এর রিসর্ট তৈরির কাজ চলছে। শিলিগুড়ির দাগাপুর টি এস্টেটে বিশাল জায়গা জুড়ে তৈরি হচ্ছে এই রিসর্ট। ২০২৯ সাল থেকে এটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। ১৮০টি রুম, কায়া কল্প স্পা, নির্দিষ্ট ব্যাঙ্কোয়েট, মিটিং হল, স্পেশালিটি রেস্তরাঁ, পুল, বার সব নিয়েই তৈরি হবে এই অভিজাত রিসর্ট। এই প্রসঙ্গে আইটিসি হোটেলস-এর ম্যানেজিং ডিরেক্টর অনিল চাডা বলেন, ‘পূর্ব ভারতে প্রচুর পর্যটক। তাঁদের একটি অভিজাত রিসর্টের স্বাদ দিতেই এই প্রোজেক্ট। বিয়ের অনুষ্ঠান থেকে পর্যটকদের থাকা সবকিছুর চাহিদা মেটাবে এই হোটেল।’ বাগডোগরা বিমানবন্দর থেকে ১৫ কিমি দূরে অবস্থিত এই রিসর্ট। এখান থেকে দার্জিলিং, সিকিম, গ্যাংটক ও গুয়াহাটি যাওয়ার পথেও এই রিসর্টের অভিজ্ঞতা নিতে পারেন পর্যটকরা।
শহরে শুরু ‘ইনার শেপস’
• শিল্পী সংযুক্তা পালের একক প্রদর্শনী ‘ইনার শেপস’ শুরু হয়েছে শহরে। গত ১৩ মে
যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টসের সুনয়নী চিত্রশালায় উদ্বোধন হয় এটি। উপস্থিত ছিলেন যোগেন চৌধুরী, সমীর আইচ, সুধীরঞ্জন মুখোপাধ্যায়। ২০ মে পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রদর্শনীটির তত্ত্বাবধায়ক দেবজ্যোতি রায়। রোজ দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।
সুস্বাদু ডোনাট চাই? কলকাতায় এল মড
• সুস্বাদু ডোনাটের জন্য জনপ্রিয় সংস্থা ‘ম্যাড ওভার ডোনাটস’ (মড) পূর্ব ভারতে তাদের প্রথম স্টোর খুলল কলকাতায়। সিটি অব জয়ের বুকে অ্যাক্রোপলিস মল-এ এবার কফি খাওয়া ও আড্ডা দেওয়ার রং আরও উজ্জ্বল হল। সারা দেশের বিভিন্ন খাবার চেখে দেখা ও তরুণ প্রজন্মের ‘হ্যাং আউট’ সংস্কৃতির সঙ্গে আধুনিক কলকাতা সম্যক পরিচিত। তাই এই শহরে নিজেদের স্টোর খোলায় বিশেষ উৎসাহী ছিল এই সংস্থা। মড-এর এগজিকিউটিভ ডিরেক্টর ও সিইও তারক ভট্টাচার্য জানান, ‘কলকাতার এই স্টোর দিয়েই পূর্ব ভারতে আমাদের সংস্থা পা রাখতে চলেছে। কলকাতাবাসীকে নানা প্রকারের ডোনাটের স্বাদ দিতেই আমাদের এই উদ্যোগ।’ ১০০ শতাংশ এগলেস ২৪ রকমের ডোনাট নিয়ে সেজে উঠেছে সদ্য উদ্বোধন হওয়া এই স্টোর।
ঘর সাজানোর বন্ধু পোদ্দার ওয়ালপেপার ব্লাইন্ডস
• ঘর সাজানোর শখ কার না থাকে? আর হাতের কাছে যদি থাকে পোদ্দার ওয়ালপেপারের ঠিকানা, তাহলে তো কথাই নেই। কলকাতা থিয়েটার রোড ক্রসিংয়ের কাছে এ জে সি বোস রোডের পোদ্দার ওয়ালপেপার ব্লাইন্ডস কোং আপনার জন্য নিয়ে এসেছে ঘর সাজানোর নানা উপাদান। কৃত্রিম কাচ, ইনডোর প্লান্ট, মার্বেল শো পিস, স্ল্যাব, বিভিন্ন নেম প্লেট, ফাইবার ও পলিমারের নানা পশুপাখি সবই পাবেন এখানে। একটি ঘরকে সার্বিক সুন্দর করে তুলতে যা যা প্রয়োজন সবই রয়েছে এই বিপণিতে। ঘরের ড্যাম্প রুখতে পিভিসি প্যানেল দিয়েও সাজাতে পারেন ঘর। জানালায় বিভিন্ন নকশার ব্লাইন্ড ও গ্লাস ফিল্ম ব্যবহার করতে পারে। এছাড়া এখানে পাবেন বাবল ফাউন্টেন! যা তাক লাগিয়ে দেবে আপনার অতিথিকে। এখন এখানে ওয়ালপেপারের উপর এক বিশেষ অফারও পাবেন। একটি ওয়ালপেপার রোল কিনলে আর একটি রোল পাবেন বিনামূল্যে। কাজেই ঘর সাজানোর পরিকল্পনা থাকলে পোদ্দার ওয়ালপেপার ব্লাইন্ডস কোং আপনার সেরা ঠিকানা।