সংবাদদাতা, শান্তিনিকেতন: বাড়িতে কেউ না থাকার সুযোগে এক ১৫বছরের নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল। সোমবার সন্ধ্যায় পাড়ুই থানার একটি গ্রামে এঘটনা ঘটে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে শেখ কুদ্দুস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিস। মঙ্গলবার সিউড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তের তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।