সংবাদদাতা, মানিকচক: মানিকচক ব্লকের লক্ষ্মীপুর গ্রামে ফুটবল ময়দানে মঞ্চের কাজের শিলান্যাস করলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। ৩ লক্ষ ৫ হাজার টাকা ব্যয়ে বিধায়কের তহবিল থেকে এই মঞ্চের কাজের সূচনা হয়। সাবিত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদ সদস্য মালা রহমান, ব্লক তৃণমূল সভাপতি মাহফুজুর রহমান প্রমুখ। বিধায়ক বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, এই ফুটবল মাঠটাকে সাজিয়ে তোলার। তাঁদের দাবিমতো আজ নজরুল মঞ্চের কাজের শিলান্যাস হলো। আগামীতে এখানে হাইমাস্ট লাইটের ব্যবস্থা করা হবে।



