Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফুটবল লিগের ফাইনালে উঠল বটতলা ইয়ং ফ্রেন্ডস ক্লাব ও দুর্গাপুর হিরোজ  

ফুটবল লিগের ফাইনালে উঠল বটতলা ইয়ং ফ্রেন্ডস ক্লাব ও দুর্গাপুর হিরোজ
 
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: দুর্গাপুরে মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত অনূর্ধ্ব–১৭ ফুটবল লিগের ফাইনালে উঠল বটতলা ইয়ং ফ্রেন্ডস ক্লাব ও দুর্গাপুর হিরোজ। বৃহস্পতিবার দু’টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বটতলা ইয়ং ফ্রেন্ডস ক্লাব ৩–০ গোলে সুভাষচন্দ্র বয়েজ ক্লাবকে হারায়। বিজয়ী দলের হয়ে সুমন বিশ্বাস, অভিজিৎ বাদ্যকর ও অরবিন্দ সাউ গোল করে।  
Advertisement
জয়ী সোসাইটি ক্রিকেট অ্যাকাডেমি: মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত অনূর্ধ্ব–১৭ ক্রিকেট লিগে বৃহস্পতিবারের খেলায় জয়ী হয়েছে সোসাইটি ক্রিকেট অ্যাকাডেমি। এদিন তারা দুর্গাপুর ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে দুর্গাপুর ক্রিকেট ক্লাব ২০ ওভারে ১১৫ রান করে অলআউট হয়ে যায়।  
পানাগড়ে বার্ষিক ক্রীড়া: বৃহস্পতিবার পানাগড় মিত্র সঙ্ঘের মাঠে ৪০ তম দুর্গাপুর মহকুমাস্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষাকেন্দ্র সমূহের পড়ুয়ারা যোগদান করে। এদিন ৩৪টি ইভেন্টে অংশগ্রহণ করে ২৩৮ জন পড়ুয়া। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের প্রাথমিক বিভাগের ডিআই দেবাশিস সরকার, চেয়ারম্যান রথীন্দ্রনাথ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ