Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফিট ইন্ডিয়া সাইক্লিংয়ে যোগ স্বপ্নার

ফিট ইন্ডিয়া সাইক্লিংয়ে যোগ স্বপ্নার
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ফিট ইন্ডিয়া সাইক্লিংয়ে জলপাইগুড়িতে যোগ দিলেন এশিয়াডে সোনা জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন। গোটা দেশের এক হাজার জায়গার সঙ্গে জলপাইগুড়িতে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (সাই) উদ্যোগে মঙ্গলবার ওই ইভেন্টের আয়োজন করা হয়। বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী সহ স্বাস্থ্য সচেতন মানুষজন অংশ নেন সাইক্লিংয়ে। জলপাইগুড়িতে ইভেন্টের সূচনা করে স্বপ্না বর্মন বলেন, সুস্থ থাকতে সাইক্লিং অত্যন্ত জরুরি। তাছাড়া গাড়ি ছেড়ে সপ্তাহে যদি অন্তত একদিন সাইকেলে চড়া যায়, তাহলে পরিবেশ দূষণও অনেকটাই ঠেকানো যায়। 
Advertisement
ইভেন্টে অংশগ্রহণকারীদের উৎসাহ জোগাতে প্রায় চার কিমি রাস্তা নিজে সাইকেল চালান স্বপ্না। জলপাইগুড়ি সাই কমপ্লেক্সের ২ নম্বর গেট থেকে শুরু করে শহরের ইন্দিরা কলোনি, শান্তিপাড়া, আশালতা বসু স্কুল হয়ে আবার সাই কমপ্লেক্সে এসে শেষ হয় সাইক্লিং।
সাইয়ের জলপাইগুড়ির ইনচার্জ ওয়াসিম আক্রম বলেন, সুস্থ শরীরের তাগিদে সপ্তাহের প্রতি মঙ্গলবার সাইক্লিংয়ের ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করা হয়। আমরাও এ ব্যাপারে উদ্যোগ নেব।
সম্পর্কিত সংবাদ