সংবাদদাতা, নকশালবাড়ি: বিলাসবহুল গাড়ির ভিতরে ছাগল তুলে চুরির চেষ্টা! যদিও ভেস্তে দেয় পুলিস। আর এ ঘটনায় গ্রেপ্তার হয়েছে একজন। পলাতক দু’জনের খোঁজ করছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিস।
Advertisement
বুধবার সকালে ঘটনাটি ঘটে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর সংলগ্ন আমবাড়ি বাজারে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে সাদা রঙের একটি বিলাসবহুল গাড়ি থামিয়ে তিনজন এলাকা থেকে চারটি ছাগল গাড়িতে তোলে। আর এটা দেখতে পেয়ে স্থানীয় এক বাসিন্দা বিষয়টি ফাঁড়িতে ফোন করে জানান। সেই মতো ঘোষপুকুর ফাঁড়ির পুলিস মৌলানিজোতে টোল প্লাজা সংলগ্ন এলাকায় পৌঁছে ওত পেতে বসে থাকে। পরে সন্দেহজনক গাড়িটি এলে পুলিস আটক করে। তবে পুলিসের অভিযান বুঝতে পেরে দু’জন গাড়ি থেকে নেমে চম্পট দেয়। পরে পুলিস গাড়িতে তল্লাশি চালিয়ে মোট চারটি ছাগল উদ্ধার করে। এ ঘটনায় গাড়ির চালককে পুলিস গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম দিলীপ সিংহ। উত্তর দিনাজপুর জেলার ঘোষভিটার বাসিন্দা সে।
এদিকে, এদিন চুরি যাওয়া ওই চারটি ছাগল পুলিস প্রকৃত মালিকের হাতে তুলে দেয়। এতদিন ধরে গোরু ও মহিষ পাচার নিয়ে উদ্বেগে ছিল পুলিস। এবার ছাগল পাচারের ঘটনায় হতবাক পুলিস কর্মীরা। তারউপর বিলাসবহুল গাড়িতে ঢুকিয়ে পাচারের নতুন পন্থা! পুলিসের এক তদন্তকারী অফিসার বলেন, সন্দেহ এড়াতে বিলাসবহুল গাড়িতে ছাগল চুরির পরিকল্পনা ছিল। তবে এক বাসিন্দার ফোনে পুলিস তা বানচাল করে দিয়েছে। প্রাথমিক অনুমান, ছাগলগুলি উত্তর দিনাজপুরে বিক্রি করে দেওয়া হতো। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।