Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফাঁসিদেওয়ায় বধূকে খুনের চেষ্টায় গ্রেপ্তার প্রাক্তন স্বামী

ফাঁসিদেওয়ায় বধূকে খুনের চেষ্টায় গ্রেপ্তার প্রাক্তন স্বামী
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: দক্ষিণ রাবভিটায় এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন স্বামী। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মেহবুব আলম(কালু)। 
Advertisement
শনিবার ওই এলাকার গৃহবধূ সাবিনা খাতুনকে বর্তমান স্বামীর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে অভিযুক্ত। এরপর রাতে এনিয়ে সাবিনার বর্তমান স্বামী সাদ্দাম হুসেন ফাঁসিদেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিস রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
সম্পর্কিত সংবাদ