Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ফিরলেন অভিজিৎ, খুশি জেলা কংগ্রেস

ফিরলেন অভিজিৎ, খুশি জেলা কংগ্রেস
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় ফের কংগ্রেসে প্রত্যাবর্তন করলেন। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতৃত্ব তাঁকে স্বাগত জানিয়েছে। তৃণমূল কখনওই অভিজিৎবাবুকে যোগ্য সম্মান দেয়নি বলে অভিযোগ তুলেছে কংগ্রেস।  জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন, অভিজিৎ মুখোপাধ্যায় লোকসভায় যেতে পেরেছিলেন অধীর চৌধুরীর নৈপুণ্যে, নেতৃত্বে। পরবর্তীকালে তিনি হেরে যান। হেরে যাওয়ার পর দুর্ভাগ্যবশত তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। কংগ্রেস যেভাবে প্রণববাবুর ছেলেকে সম্মান দিয়েছিল, সেটা কিন্তু তৃণমূল দেয়নি। সেটাই আমাদের কাছে কষ্টের। তিনি হয়তো বুঝেছেন, তৃণমূলে আর থাকা যাবে না। তাই তিনি ফের কংগ্রেসে প্রত্যাবর্তন করলেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ