সংবাদদাতা, মালদহ: প্রায় আট বছর পরে বাড়ি ফিরলেন এক যুবক। তাঁর ফিরে আসা ঘিরে মিলনের আনন্দ পরিবারেও। ঘটনাটি ঘটেছে ইংলিশবাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ওই যুবকের নাম সাগর মণ্ডল (২০)। তিনি জোত বসন্ত গ্রামের বাসিন্দা। সাগর বলেন, নাবালক অবস্থায় তিনি একজনের সঙ্গে অর্থ উপার্জনের জন্য ভিনরাজ্যে চলে গিয়েছিলেন। তারপরে বাড়ির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাঁর। অনেক চেষ্টা করেও আর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। সম্প্রতি তাঁর পরিবারের পরিচিত দুই ব্যক্তি রাজস্থানে গিয়ে তাঁকে দেখতে পান। তাঁদেরও চিনতে পারেন ওই যুবক। পরিবারের সদস্যরাও বুঝতে পারেন তাঁদের নিজেদের পরিবারের ছেলেই ওই যুবক। বুধবার গ্রামে ফিরেছেন তিনি।



