Bartaman Logo
১০ জুন, ২০২৬

ফিরল ১৫৯ পড়ুয়া

ফিরল ১৫৯ পড়ুয়া
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ওড়িশার ইঞ্জিনিয়ারিং কলেজে নেপালের এক ছাত্রীর আত্মহত্যা ঘিরে উত্তাল পরিস্থিতি। এরইমাঝে রক্সাউল সীমান্ত দিয়ে নেপালে ফিরলেন কলেজের ১৫৯ জন পড়ুয়া। দিন কয়েক আগে কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির হস্টেলে প্রকৃতি লামসাল নামে ছাত্রীর আত্মহত্যাকে কেন্দ্র করে প্রতিবাদে সরব হন পড়ুয়ারা। এরপর পুরো ঘটনা অন্যদিকে মোড় নেয়। পড়ুয়াদের আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগে তিন ডিরেক্টর সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এরইমধ্যে নেপালের পড়ুয়াদের দেশে ফেরার ঘটনা সামনে এল। নেপালের পারসা জেলার অ্যাসিস্ট্যান্ট চিফ ডিস্ট্রিক্ট অফিসার পড়ুয়াদের ফেরার কথা জানিয়েছেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ