Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফরাক্কায় ট্রেনে ১২৫ কেজি গাঁজা সহ ধৃত ৪

ফরাক্কায় ট্রেনে ১২৫ কেজি গাঁজা সহ ধৃত ৪
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: পুলিসের চোখে ধুলো দিতে রেলপথে গাঁজা পাচারের পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু সেই ছক বানচাল করে বিপুল পরিমাণ গাঁজা সহ বিহারের চার যুবককে গ্রেপ্তার করল আরপিএফ ও জিআরপি। সোমবার সন্ধ্যায় নিউ ফরাক্কা স্টেশনে তল্লাশি চালিয়ে ওই যুবকদের কাছ থেকে এক কুইন্টালের বেশি গাঁজা বাজেয়াপ্ত করে তারা। রেলপুলিস জানিয়েছে, ধৃতরা হল আদর্শ কুমার, বিকাশকুমার সিং, অজয় সিং ও পাপ্পুকুমার সিং। তারা উত্তরবঙ্গ থেকে বিহারে গাঁজা পাচারের চেষ্টা করছিল। ঠিক কোথা থেকে সেই গাঁজা আমদানি হয়েছে, তা কাকে হাতবদলের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল-সেবিষয়ে জানতে রেলপুলিস ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করবে। ফরাক্কার আরপিএফের ইন্সপেক্টর সঞ্জয় মুদি বলেন, আগাম খবরের ভিত্তিতে ট্রেনে তল্লাশি অভিযান চালিয়ে চার যুবকের থেকে প্রায় ১২৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ