সংবাদদাতা, জঙ্গিপুর: বৃহস্পতিবার ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের(এনটিপিসি) ৫০তম প্রতিষ্ঠা দিবস পালন করল কর্তৃপক্ষ। তাপবিদ্যুৎ কেন্দ্রের অ্যাডমিন বিল্ডিংয়ের অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠান হয়। প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রের এইচওপি রমাকান্ত পান্ডা, জিএম(ওঅ্যান্ডএম) একে পাত্র সহ উদিতা লেডিজ ক্লাবের সভাপতি নিভা পান্ডা। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্য দান করা হয়। রমাকান্ত পান্ডা তাঁর ভাষণে, ফরাক্কা স্টেশনের কৃতিত্বের প্রশংসা করেন। এছাড়া কর্মীদের আরও কর্ম দক্ষতার সঙ্গে কাজ চালিয়ে যেতে অনুপ্রাণিত করেন। এনটিপিসি লিমিটেডের একটি অনুপ্রেরণামূলক ভিডিও দেখানো হয়।



