Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফরাক্কায় প্রধান শিক্ষককে মারধরে ধৃতদের জামিন

ফরাক্কায় প্রধান শিক্ষককে মারধরে ধৃতদের জামিন
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: জামিন পেলেন নিউ ফরাক্কা হাই স্কুলের প্রধান শিক্ষককে মারধরে অভিযুক্ত পরিচালন সমিতির সভাপতি অরুণময় দাস ও একজন শিক্ষক। যদিও ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম অরুণময়বাবুর গ্রেপ্তারে ক্ষোভ প্রকাশ করেছিলেন। বুধবার দুপুরে জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন।  
Advertisement
প্রসঙ্গত স্কুলের অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে প্রধান শিক্ষক মনিরুল ইসলাম ও সহকারী শিক্ষকদের মধ্যে বচসা শুরু হয়। তখনই পরিচালন সমিতির সভাপতির উপস্থিতিতে প্রধান শিক্ষককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মেরে তাঁর পা ভেঙে দেওয়া হয়। এরপর প্রধান শিক্ষকের স্ত্রী পরিচালন সমিতির সভাপতি সহ আরও চার শিক্ষকের নামে ফরাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শিক্ষক সুজন স্বর্ণকারকে গ্রেপ্তার করে পুলিস। বাকিরা গা ঢাকা দেয়। সপ্তাহ দু’য়েক আগে কলকাতা থেকে অরুণময়বাবুকে পুলিস গ্রেপ্তার করে। ফরাক্কা বিধায়ক মনিরুল ইসলাম বলেন, পরিচালন সমিতির সভাপতি ও এক শিক্ষকের জামিন পেয়েছেন। ওই স্কুলে আর কোনও সমস্যা হয়নি। এখন পঠনপাঠন স্বাভাবিকভাবেই চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ