Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফারাক্কায় নাবালিকা ধর্ষণ-খুন: মূল অপরাধীর ফাঁসি, অপরজনের যাবজ্জীবনের সাজা ঘোষণা

ফারাক্কায় নাবালিকা ধর্ষণ-খুন: মূল অপরাধীর ফাঁসি, অপরজনের যাবজ্জীবনের সাজা ঘোষণা
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদাদাতা, বহরমপুর: ৬০ দিনের মাথায় মিলল বিচার। গতকালই জঙ্গিপুর আদালতে ফারাক্কায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিল দুই অভিযুক্ত। আজ শুক্রবার ছিল সাজা ঘোষণার দিন। এদিন অপরাধী দীনবন্ধু হালদারকে চরমতম সাজাই শোনাল আদালত। এই ঘৃণ্য কাজের জন্য তাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। অন্যদিকে, অপর আসামী শুভ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
Advertisement
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর বিজয়া দশমীর দিন জঙ্গিপুরের ফারাক্কা থানার এলাকায় ১০ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। গ্রেপ্তার করা হয় তাদের। ধৃতদের নাম দীনবন্ধু হালদার (৪৬) এবং শুভজিৎ হালদার (২৩)। অভিযোগ, ফুল দেওয়ার নাম করে নাবালিকাটিকে একটি ঘরে নিয়ে যায় দীনবন্ধু এবং শুভজিৎ। সেখানেই তাকে ধর্ষণ করা হয়। এরপর শ্বাসরোধ করে নাবালিকাটিকে খুনও করা হয়। এমনকী প্রমাণ লোপাটেরও চেষ্টা করে বলে অভিযোগ ওঠে ধৃতদের বিরুদ্ধে।
ঘটনার তদন্তে নেমে জঙ্গিপুরের এসপি আনন্দ রায়ের নেতৃত্বে গঠন করা হয় সিট। তদন্ত শেষ করে এবং যাবতীয় তথ্য প্রমাণ একত্রিত করে মাত্র ২১ দিনের মাথায় জঙ্গিপুর আদালতে চার্জশিট দেয় পুলিস। এরপর শুরু হয় বিচার প্রক্রিয়া। গতকাল বৃহস্পতিবার আদালত দুই অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করে। আর আজ, শুক্রবার তাঁদের একজনের ফাঁসি ও অপরজনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত।
সম্পর্কিত সংবাদ