সংবাদদাতা, জঙ্গিপুর: মণ্ডল সভাপতির নাম ঘোষণার পর ফরাক্কায় প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীকোন্দল। বিজেপির ফরাক্কা মণ্ডল-১ সভাপতি স্বপন ঘোষকে পুনরায় ওই পদে নির্বাচিত করার প্রতিবাদে বিক্ষোভ দেখায় দলেরই কর্মী-সমর্থকরা। তাঁকে সরিয়ে যোগ্য সভাপতি নিয়োগের দাবি তুলেছেন তাঁরা। রবিবার বিকেলে ফরাক্কার-২ নম্বর রেল কলোনির পার্টি অফিসের সামনে বিক্ষোভ চলে। দলে যোগ্য নেতা থাকা সত্ত্বেও মোটা টাকার বিনিময়েই একজন অযোগ্যকে এই পদে পুনরায় বসানো হয়েছে বলে অভিযোগ তোলেন বিজেপি কর্মীদের একাংশ। যদিও কর্মীদের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। দলের নিয়ম মেনেই সমস্ত কিছু হয়েছে বলে পাল্টা দাবি করেছেন মণ্ডল-১ সভাপতি। স্বপন ঘোষ বলেন, দেড় বছর আগে আমাকে মণ্ডল-১ সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এবার আবারও দল আমার কাজের পারফরম্যান্স দেখেই পদে বসিয়েছে। দলে আমি কোনও অনৈতিক কাজ করতে দেবো না। তাতে যদি কারও আঁতে ঘা লাগে আমার কিছু করার নেই। টাকার বিনিময়ে পদ বিজেপিতে হয় না।
Advertisement
দলীয় সূত্রে জানা গিয়েছে, বেওয়া-১ ও ২, বাহাদুরপুর অঞ্চল ও ফরাক্কা টাউন নিয়ে গঠিত হয় মণ্ডল-১। যার সভাপতি হিসেবে পুনরায় স্বপন ঘোষকে নির্বাচিত করা হয়েছে। তারপরই বিজেপি কর্মী-সমর্থকরা দলে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন। এদিন প্রায় ৫০ জন কর্মী-সমর্থক কলোনির স্বর্গীয় অটল ভবনের সামনে জমায়েত হন। তারপর বিজেপি জেলা নেতৃত্বের উপর ক্ষোভ উগরে দেন। দলীয় অফিসের সামনে বিক্ষোভ ও দেখান তাঁরা। দলের পুরনো ও যোগ্যদের পদ দেওয়া হয়নি ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
ফরাক্কা ব্লক বিজেপির কনভেনার সুজিত ঘোষ বলেন, এলাকায় দলের সংগঠন অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। উনি বিগত কয়েক বছর সভাপতির পদে থাকলেও সংগঠনকে বাড়াতে পারেনি। মোটা টাকা লেনদেনের মাধ্যমে রাতারাতি সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। এমন একজন যোগ্য ব্যক্তিকে দল দায়িত্ব দিক যাকে সামনে রেখে আমরা দলের কাজ করতে পারব। বিজেপির অপর কার্যকর্তা অমিতকুমার ঘোষ বলেন, যার কোনও পরিচিতি নেই, তাঁকে নিয়ে দল করা যায় না। আমরা একজন যোগ্য লোক পাচ্ছি না, যিনি আমাদের সঙ্গে নিয়ে পার্টিকে এগিয়ে নিয়ে যাবেন। তাই আমরা যোগ্য লোককে পদে চাইছি। যা নিয়ে ফরাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইলিয়াস শেখ বলেন, এটা তাঁদের অভ্যন্তরীণ ও সম্পূর্ণ দলীয় বিষয়। এবিষয়ে কোনও মন্তব্য করব না। তবে বিজেপি এখানে ফ্যাক্টর হবে না। সামনে বিধানসভা ভোটে আমাদেরই ফল ভালো হবে।