Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফরাক্কায় মহিলা র‌্যাফটিংয়ের প্রতিযোগীদের স্বাগত বিএসএফের

ফরাক্কায় মহিলা র‌্যাফটিংয়ের প্রতিযোগীদের স্বাগত বিএসএফের
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: সারা ভারত মহিলা র‌্যাফটিং প্রতিযোগিতায় অংশ নেওয়া বিএসএফের মহিলা প্রতিযোগীরা ফরাক্কায় এসে পৌঁছলেন। সোমবার সন্ধ্যায় ফরাক্কার গঙ্গাঘাটে বিএসএফের তরফে তাঁদের স্বাগত জানানো হয়। গঙ্গা আরতি, প্রতিযোগীদের মনোরঞ্জনের জন্য গান শোনানো হয়। প্রতিযোগীদের স্বাগত জানান মালদহ সেক্টর হেডকোয়ার্টারের ডিআইজি তরুণকুমার গৌতম। বিএসএফের অন্য আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন। প্রতিযোগীরা মঙ্গলবার ফরাক্কায় থাকবেন। বুধবার তাঁরা গঙ্গাসাগরের উদ্দেশে যাত্রা করবেন।
Advertisement
মহিলা সশস্ত্রকরণের লক্ষ্যে ও গঙ্গা নদীকে পরিষ্কার রাখার বার্তা দিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রয়াগের উত্তরাখণ্ডে এই প্রতিযোগিতার সূচনা হয়। বিএসএফের ৫৩জন মহিলা প্রহরী ২৫০০কিমি জলপথ পরিক্রমা করে ২৪ ডিসেম্বর গঙ্গাসাগরে পৌঁছবেন।
সম্পর্কিত সংবাদ