সংবাদদাতা, জঙ্গিপুর: ফরাক্কার বেওয়া এলাকায় জলপ্রকল্পের উদ্বোধনের আগে আলোচনা সভায় বিধায়ক ও শাসক দলের ব্লক সভাপতির বচসা বাধে। যা নিয়ে সোমবার সকালে ফরাক্কার রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়ায়। আগামিকাল, বুধবার ওই জল প্রকল্পের উদ্বোধন হওয়ার কথা। প্রকল্প উদ্বোধনের আমন্ত্রণপত্রে ব্লক সভাপতির নাম না থাকলেও বিধায়কের এক দাদার নাম রয়েছে। তাতেই প্রশ্ন তুলেছে দলের একাংশ। তা নিয়েই ব্লক সভাপতি ও বিধায়কের মধ্যে রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। যদিও পরে তা মিটেও যায়। এনিয়ে উভয় পক্ষই বিতর্ক এড়িয়েছেন।
Advertisement
বিধায়ক মনিরুল ইসলাম বলেন, এটা একটি সরকারি প্রকল্পের অনুষ্ঠান। সেখানে প্রশাসন, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা থাকবেন। রাজনৈতিক দলের একজনকে আমন্ত্রণ জানালে অনেককেই জানাতে হয়। কিছু মানুষ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে। তেমনই কিছু ঘটেছিল। আমাদের আলোচনা হয়েছে। প্রকল্প এলাকা পরিদর্শনও করেছি।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ফরাক্কা ব্লকের ফিডার ক্যানেলের পশ্চিমপাড়ে বেওয়া ব্রিজ সংলগ্ন এলাকায় পরিস্রুত পানীয়জলের প্রকল্প গড়ে উঠছে। ওই জল প্রকল্পের জন্য খরচ হয়েছে প্রায় দেড় কোটি টাকা। বুধবার সেই জল প্রকল্পের উদ্বোধন হবে। সেখানে জঙ্গিপুরের সংসদ সদস্য খলিলুর রহমান, এসডিও একাম জে সিংহ সহ সাংগঠনিক জেলার জনপ্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপত্রে বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হিসেবে বিধায়কের দাদা কাউসার আলির নাম রয়েছে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করতে এদিন ফরাক্কায় আলোচনা বসেন বিধায়ক। সেই আলোচনাতেই প্রশ্ন ওঠে আমন্ত্রণপত্রে ব্লক তৃণমূল সভাপতি ইলিয়াস শেখের নাম উল্লেখ নেই কেন? তা নিয়েই শুরু হয় বচসা। উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। যদিও বিষয়টি সকলকে বুঝিয়ে আলোচনা শেষে তাঁরা এলাকা পরিদর্শনে যান।
বিধায়ক বলেন, বেওয়া পাথুরে এলাকা। সাধারণ মানুষের পক্ষে টিউবওয়েল বসানো সম্ভব নয়। এলাকায় জলের সমস্যাও রয়েছে। এই প্রকল্পের ফলে এলাকার কয়েক হাজার মানুষ উপকৃত হবে।
ফরাক্কা ব্লক তৃণমূলের সভাপতি ইলিয়াস শেখ বলেন, আলোচনা সভায় হাজির ছিলাম। জল প্রকল্প এলাকা পরিদর্শনেও গিয়েছিলাম। ওখানে কী হবে না হবে বেশি কিছু জানি না।