নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ফরাক্কা থেকে প্রায় আড়াই লক্ষ টাকার জালনোট সহ আন্তঃরাজ্য জালনোট পাচারকারী ধরা পড়ল। মঙ্গলবার রাতে ফরাক্কা স্টেশন সংলগ্ন এলাকা থেকে বেঙ্গল এসটিএফের অভিযানে ওই যুবক ধরা পড়ে। ধৃতের নাম, বরেন্দ্র শর্মা। বাড়ি মধ্যপ্রদেশে। ধৃতের কাছ থেকে ৪৮৯টি জাল পাঁচশো টাকার নোট উদ্ধার হয়েছে। এসটিএফের তরফ থেকে ফরাক্কা থানায় মামলা দায়ের করা হয়েছে।
Advertisement
এসটিএফ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন, ধৃত যুবক আন্তঃরাজ্য জালনোট পাচারকারী দলের সদস্য। তার কাছ থেকে মোট দু’লক্ষ ৪৪ হাজার পাঁচশো টাকার জালনোট উদ্ধার হয়েছে। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জালনোট পাচার চক্রের সঙ্গে রাজ্যের কারও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।



