সংবাদদাতা, জঙ্গিপুর: ফরাক্কায় ডাকাত সন্দেহে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিস। মঙ্গলবার রাতে আগ্নেয়াস্ত্র সহ রাজা দাস, সোমনাথ শাহ ও সনু মহালদারকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি সামশেরগঞ্জ থানা এলাকায়।
Advertisement
পুলিস জানিয়েছে, ওই রাতে তিন দুষ্কৃতী ফরাক্কার অর্জুনপুরে আসে। তারা বহুক্ষণ ধরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি ও নিজেদের মধ্যে শলাপরামর্শ করছিল। সন্দেহ হওয়ায় স্থানীয়রা পুলিসে খবর দেন। পুলিস পৌঁছে তিন যুবককে আটক করে। তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে একটি সেভেন এমএম পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। এরপরই তাদের গ্রেপ্তার করা হয়।



