Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

ফ্রেজারগঞ্জ থেকে ফরাক্কা, পাট্টার দাবিতে নৌ-প্রচার মৎস্যজীবীদের

জলের উপর মৎস্যজীবীদের অধিকার তথা পাট্টার দাবিতে এবার গঙ্গা পথে নৌ-প্রচার অভিযানে নামল দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম। এছাড়াও ট্রলিং, মশারি জাল, বিষ, বিস্ফোরক ও ইলেকট্রিক চার্জ সহ বিভিন্ন ধরনের ক্ষতিকারক মৎস্য শিকার পদ্ধতির বিরুদ্ধেও ফোরাম প্রচার চালাবে।

ফ্রেজারগঞ্জ থেকে ফরাক্কা, পাট্টার দাবিতে নৌ-প্রচার মৎস্যজীবীদের
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাকদ্বীপ : জলের উপর মৎস্যজীবীদের অধিকার তথা পাট্টার দাবিতে এবার গঙ্গা পথে নৌ-প্রচার অভিযানে নামল দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম। এছাড়াও ট্রলিং, মশারি জাল, বিষ, বিস্ফোরক ও ইলেকট্রিক চার্জ সহ বিভিন্ন ধরনের ক্ষতিকারক মৎস্য শিকার পদ্ধতির বিরুদ্ধেও ফোরাম প্রচার চালাবে। মঙ্গলবার থেকে অভিযান শুরু হয়েছে। চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। 
Advertisement
নামখানার ফ্রেজারগঞ্জ থেকে ফরাক্কা পর্যন্ত গঙ্গাবক্ষে নৌ-প্রচার চালানো হবে। ফারাক্কায় যাওয়ার পথে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, নদীয়া ও মুর্শিদাবাদের বিভিন্ন গ্রাম ও শহরে প্রচারমূলক কর্মসূচি নেওয়া হবে। নির্দিষ্ট একটি জায়গায় উপকূলীয় অঞ্চলে লঞ্চ থামিয়ে মৎস্যজীবীদের বিভিন্ন বিষয়ে সচেতন করা হবে। বিশেষত ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই প্রচার অভিযান চালানো হবে। 
দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম সূত্রে জানা গিয়েছে, এদিন প্রায় ৪০ জন মৎস্যজীবী একটি লঞ্চে করে নৌ-প্রচার অভিযানে সামিল হন। সংগঠনের সাধারণ সম্পাদক মিলন দাস বলেন, ‘জলের উপর মৎস্যজীবীদের কোনও আইনি অধিকার নেই। জেলেদের স্বাধীনভাবে মাছ শিকারের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সেই অধিকার স্থাপন ও মৎস্যজীবীদের সচেতন করতেই এই প্রচার।’   
Advertisement
সম্পর্কিত সংবাদ