বাবা হচ্ছেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার? ফারহান ও অভিনেত্রী তথা সঞ্চালিকা শিবানী দাণ্ডেরকরের পরিবারে নাকি আসতে চলেছে নতুন সদস্য? এমনই জল্পনা শুরু হয়েছে বলি পাড়ায়। সদ্য ৫১ বছর বয়সে পা দিলেন ফারহান। ধুমধাম করে জন্মদিন পালন করেন তিনি। সেদিনই সামনে আসে শিবানীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর। যদিও অভিনেত্রী শাবানা আজমি জানিয়েছেন, এই খবরে কোনও সত্যতা নেই। ফারহান নিজে এখনও এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। উল্লেখ্য, এর আগে অধুনা ভবানীর সঙ্গে দাম্পত্য সম্পর্কে ছিলেন ফারহান। তাঁদের দুই সন্তান রয়েছে। ২০১৭ সালে বিচ্ছেদ হয় ফারহান ও অধুনার।