Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফরিদপুরে পর পর গাড়ির ব্যাটারি চুরি

ফরিদপুরে পর পর গাড়ির ব্যাটারি চুরি
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: একের পর এক গাড়ির ব্যাটারি চুরির ঘটনায় আতঙ্কিত দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার গাড়ি মালিকরা। বৃহস্পতিবার রাত থেকে গত কয়েকদিনে প্রায় ৮টি ট্রাক্টর ও একটি টোটোর ব্যাটারি চুরি গিয়েছে। গাড়ি মালিকদের অভিযোগ, পুলিসি নজরদারি এড়িয়ে দুষ্কৃতীরা এই ঘটনা ধারাবাহিক ভাবে ঘটিয়ে চলেছে। তাঁদের দাবি, ব্যাটারি চুরি যাওয়ায় গাড়ি না চলায় রুটিরুজি বন্ধ হয়ে যাচ্ছে। অবিলম্বে পুলিস কড়া পদক্ষেপ নিক। অবশ্য পুলিস তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার রাতে গোগলা এলাকায় একটি টোটো ও দু’টি ট্রাক্টরের ব্যাটারি চুরি যায়। চুরি যাওয়া ট্রাক্টরের মালিক বিশ্বজিৎ সরকার ও শুভাশিস ঘোষ বলেন, সারাবছর এলাকায় ট্রাক্টরগুলি রাস্তার পাশেই দাঁড় করানো থাকে। রাস্তায় আলোও আছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ