সংবাদদাতা, দুর্গাপুর: ফরিদপুর থানার ইচ্ছাপুর এলাকায় প্রাচীন গঙ্গামন্দিরে সোমবার রাতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতী মন্দিরের প্রণামী বাক্স ও পুজোর বাসনপত্র নিয়ে চম্পট দেয়। এঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
Advertisement
ওই প্রাচীন মন্দিরে আগে কখনও চুরির ঘটনা ঘটেনি। তবে কিছুদিন আগে এলাকার একটি শিবমন্দির থেকে একটি পিতলের ঘণ্টা চুরি গিয়েছিল। এছাড়া, এলাকায় গাড়ির ব্যাটারি সহ বেশ কিছু চুরির ঘটনা ঘটেছে।
পঞ্চায়েতের সদস্য তথা মন্দিরের সেবায়েত উত্তম দাস বলেন, বেশ কিছুদিন ধরে এলাকায় চোরের উৎপাত বেড়েছে। এলাকার মানুষ আতঙ্কে আছে। এখানে পুলিসি নজরদারি বাড়াতে হবে।
পঞ্চায়েতের সদস্য তথা মন্দিরের সেবায়েত উত্তম দাস বলেন, বেশ কিছুদিন ধরে এলাকায় চোরের উৎপাত বেড়েছে। এলাকার মানুষ আতঙ্কে আছে। এখানে পুলিসি নজরদারি বাড়াতে হবে।