Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফারাবাড়িতে সন্ন্যাসীর উপর হামলার অভিযোগ

ফারাবাড়িতে সন্ন্যাসীর উপর হামলার অভিযোগ
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এক সন্ন্যাসীর উপর হামলার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফারাবাড়ি নেপালি বস্তি এলাকায়। জানা গিয়েছে, বৃন্দাবনের সন্ন্যাসী হিরন্ময় বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হয় বলে অভিযোগ। অনুষ্ঠান সেরে সাহুডাঙ্গি এলাকায় এক ভক্তের বাড়ি থেকে ফিরছিলেন। সেসময় বাইকে চেপে দুই দুষ্কৃতী এসে তাঁর গাড়িতে হামলা করে। সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন সন্ন্যাসী। বৃহস্পতিবার তিনি এনিয়ে ভোরের আলো থানায় অভিযোগ করেন। সন্ন্যাসী বলেন, শিষ্যের বাড়ি থেকে ফেরার পথে গাড়ির পিছু নেওয়া হয়েছিল। গাড়ির পাশে এসে ধারালো অস্ত্র দিয়ে গাড়িতে হামলা করে। এর আগেও কোচবিহারে তাঁর উপর হামলা চালায় কিছু দুষ্কৃতী বলে অভিযোগ করেন তিনি। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, একটি অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ