Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের রাস্তার কাজ খতিয়ে দেখে শিডিউল টাঙালেন বাস্তুকাররা  

ফের রাস্তার কাজ খতিয়ে দেখে শিডিউল টাঙালেন বাস্তুকাররা
 
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: খবরের জেরে আবার রাস্তার কাজ খতিয়ে দেখতে এলেন জেলা ও‌ মহকুমার ইঞ্জিনিয়াররা।‌ টাঙানো হল কাজের শিডিউল। তবে বুধবার এলাকার মানুষকে কিছু না জানিয়ে চুপিসারে রাস্তার কাজ খতিয়ে দেখে চলে যাওয়ার অভিযোগ ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মানুষ। 
Advertisement
হরিশ্চন্দ্রপুর সদরের শহিদ মোড় থেকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল‌ পর্যন্ত প্রায় এক কিমি রাস্তার সংস্কার শুরু হয়েছে। রাস্তাটি পূর্তদপ্তর দেখাশোনা করে। দু’দফায় রাস্তা সংস্কারের কাজে বরাদ্দ হয়েছে প্রায় এক কোটি টাকা। গত শুক্রবার রাতে হরিশ্চন্দ্রপুর সদরের বাসিন্দারা রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন। শনিবার তদন্তে আসেন হরিশ্চন্দ্রপুর ১ এর জয়েন্ট বিডিও মহম্মদ আলি রুমি ও পূর্তদপ্তরের চাঁচল মহকুমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুজয় সমাদ্দার। তাঁরা কাজ খতিয়ে দেখে চলে যাওয়ার পরেও এলাকার মানুষ অসন্তুষ্ট ছিলেন। সেই খবরও রবিবার ‘বর্তমান’-এ তুলে ধরা হয়। বুধবার আবার রাস্তাটি খতিয়ে দেখতে আসে‌ন জেলার পূর্তদপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার কার্তিক নস্কর ও পূর্তদপ্তরের চাঁচল মহকুমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুজয় সমাদ্দার। 
স্থানীয় বাসিন্দা সৌমিত্র ভট্টাচার্য বলেন, হাত দিলেই পিচ উঠে যাচ্ছে।‌ এভাবে কাজ হলে অল্প দিনের মধ্যে রাস্তাটি নষ্ট হয়ে যাবে। ইঞ্জিনিয়াররা চুপিসারে রাস্তা দেখতে এসেছে আবার চুপিসারে চলে গিয়েছেন। ইঞ্জিনিয়ার কার্তিকবাবুর দাবি, শিডিউল মেনে কাজ হচ্ছে। 
সম্পর্কিত সংবাদ