নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ফের দুর্ঘটনার কবলে কুম্ভগামী বাস। প্রয়াগরাজ যাওয়ার পথে আবারও দুর্ঘটনার কবলে পড়ল এরাজ্যের পুণ্যার্থীরা। দুর্ঘটনার জেরে আহত হলেন কমপক্ষে ১৫ জন। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার ডুবুরডিহি চেকপোস্ট সংলগ্ন এলাকায়।
Advertisement
জানা গিয়েছে, বাসটি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থেকে কুম্ভমেলার উদ্দেশে যাচ্ছিল। ধানবাদ অভিমুখে যাওয়ার পথেই ১৯ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে দাবি, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারতেই এই দুর্ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে পৌঁছে কুলটি থানার ও ট্রাফিক গার্ডের পুলিস আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ১৫ জনকে প্রাথমিক চিকিৎসার জন্য আনা হয়েছিল। এরমধ্যে ১৩ জনকে কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেওয়া হয়। বাকি দুজনকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়েছে।