Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের নিগমের বাসে পাহাড়-জঙ্গল ট্যুর

ফের নিগমের বাসে পাহাড়-জঙ্গল ট্যুর
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এনবিএসটিসি’র বাসে ফের পাহাড় ট্যুর। রবিবার জলপাইগুড়ি ডিপো থেকে ২৪ জন যাত্রী-পর্যটককে নিয়ে নিগমের ‘সবুজের পথে হাতছানি’ বাসটি ছাড়ে। লাটাগুড়ি, চালসা, মালবাজার, গোরুবাথান হয়ে লাভা পৌঁছন পর্যটকরা। সন্ধ্যায় আবার একই পথে জলপাইগুড়িতে ফিরে আসেন তাঁরা। নিগমের জলপাইগুড়ি ডিপো ইনচার্জ দীপক রাহা বলেন, মাথাপিছু ৯৫০ টাকা ভাড়ায় পাহাড়-জঙ্গল ঘোরানোর পাশাপাশি প্রত্যেককে সকালের টিফিন, লাঞ্চ ও বিকেলের টিফিন দেওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর এবছর বিশ্বকর্মা পুজোর পর নিগমের প্যাকেজ ট্যুর চালু হয়েছে। এতে ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত পাহাড় ও জঙ্গল মিলিয়ে চারটি ট্যুর হয়েছে। এমাসেই জলপাইগুড়ি ডিপো থেকে আরও দু’টি ট্যুর হওয়ার কথা বলে নিগম সূত্রে খবর।
Advertisement
সম্পর্কিত সংবাদ