Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফোর লেন: মুখ্যমন্ত্রীকে চিঠি ব্যবসায়ীদের

ফোর লেন: মুখ্যমন্ত্রীকে চিঠি ব্যবসায়ীদের
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের সলসলাবাড়ি থেকে ফালাকাটা পর্যন্ত ৩১ডি জাতীয় সড়ক ফোর লেন করার কাজ চলছে। আর এই কাজের জন্য ৪১ কিমি ওই রাস্তার দু’ধারে থাকা ব্যবসায়ী ও দোকানদাররা দীর্ঘদিন ধরে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে সোচ্চার হয়েছেন। কিন্তু ব্যবসায়ীদের দাবি, কেন্দ্রীয় সরকার এনিয়ে উদাসীন। তাই এই ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি নিয়ে ব্যবসায়ীরা এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন। এই দাবিতে ব্যবসায়ীরা প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। সৌরভ মঙ্গলবার ব্যবসায়ীদের সেই গণস্বাক্ষর সম্বলিত চিঠি মুখ্যমন্ত্রীর দপ্তরে ই-মেল করে পাঠিয়েছেন।
Advertisement
সৌরভ বলেন, ফোর লেনের জন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের গণস্বাক্ষর সম্বলিত চিঠি মঙ্গলবার মুখ্যমন্ত্রীর দপ্তরে ই-মেল করে পাঠিয়েছি। আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আছি। 
সম্পর্কিত সংবাদ