সংবাদদাতা, আলিপুরদুয়ার: ফোর লেনের জন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। শুক্রবার আলিপুরদুয়ারের পলাশবাড়ি ও সোনাপুর হাটে জায়গা পরিদর্শন করেন রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব ও পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে।
Advertisement
ফোর লেনের জন্য আলিপুরদুয়ার-১ ব্লকের ওই হাটের প্রচুর ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হওয়ার মুখে পড়েছে। জেলা পরিষদের সহকারী সভাধিপতি বলেন, শুধু ভোটের সময় নয়। আমরা সারা বছরই মানুষের বিপদে আপদে পাশে থাকি। সোনাপুরে ৫২ জন ও পলাশবাড়িতে শতাধিক ব্যবসায়ীকে পুনর্বাসন দিতে হবে। ব্যবসায়ীদের পুনর্বাসন দিতেই জেলার ওই দুই হাটে জমি খোঁজা হচ্ছে। কারও ব্যক্তিগত জমিতে তো ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়া যাবে না। তারজন্য দুই হাটে খাস জমি খতিয়ে দেখা হচ্ছে।



