সংবাদদাতা, তেহট্ট: দীর্ঘদিন ধরে কৃষ্ণনগর–পাটিকাবাড়ি ঘাট ভায়া কড়ুইগাছি রুটে বন্ধ বাস চলাচল। এর জেরে অসুবিধার সম্মুখীন হচ্ছেন এলাকার বাসিন্দা থেকে ছাত্রছাত্রী সকলে। তাই বন্ধ বাস পরিষেবা পুনরায় চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।
Advertisement
কৃষ্ণনগর—পাটিকাবাড়ী ভায়া কড়ুইগাছি হয়ে বেশ কয়েক টি বাস চলাচল করত। এর ফলে দুইটি পঞ্চায়েত এলাকার চিলাখালী, ভবানীপুর, ফতাইপুর, কড়ুইগাছী, সাধুবাজার, বেতাইজিৎপুরের একাংশ সহ একাধিক গ্রামের কয়েক হাজার মানুষ সহজেই বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারতো। এই এলাকার বাসিন্দাদের নিত্য প্রয়োজনে তেহট্টে যেতে হয়। তেহট্টেই আছে আদালত, ব্যাঙ্ক, মহকুমা অফিস, কলেজ, বাজার সহ সব কিছু। ফলে ছাত্রছাত্রী থেকে স্থানীয় বাসিন্দাদের সব কিছুর জন্য যেতে হয় তেহট্টে। এই বাস পরিষেবা না থাকায় চরম হয়রানির স্বীকার হয় বাসিন্দারা। কড়ুইগাছি থেকে তেহট্টের দুরত্ব মাত্র দশ কিলোমিটার। এই দশ কিলোমিটার আসতে তাঁদের দুবার বাস পরিবর্তন করতে হয়। এতে সাধারন মানুষের যেমন সময় বেশি লাগছে তেমন অর্থ খরচও বেশি হচ্ছে। তাই এলাকার মানুষের দাবি আবার এই বাস সার্ভিস পুনরায় চালু হোক। বাস পরিষেবা চালু হলে রাত্রে নিশ্চিন্তে বাড়ী ফিরতে পারবেন গ্রামের বাসিন্দারা। সন্ধ্যার পরে বা রাতের দিকে কৃষ্ণনগর বা কলকাতায় বিভিন্ন কাজে যাওয়া ব্যক্তিদের বাড়ী ফেরার পথে বাস থেকে নামতে হয় বেতাই বাজার বা শ্যামনগর বাসষ্ট্যান্ডে। কড়ুইগাছি থেকে দুই দিকের বাসষ্ট্যান্ডের দুরত্ব চার কিমি করে। তার পর গন্তব্যে পৌছানো খুবই কষ্টকর। রাতের দিকে হেঁটে বাড়ী যেতে হয়। কোনও রিকশ বা টোটো পাওয়া যায় না। এই গ্রামগুলোর মধ্যে দিয়ে বেতাই পলাশী রুটের বাস নিয়মিত চলে। সেই বাসে আবার রাতে ফিরতে কালঘাম ছুটে যায়। স্থানীয় বাসিন্দারা বলেন, এই বাস পরিষেবা যাতে পুনরায় চালু হয় সেদিকে প্রশাসন নজর দিলে ভালো হয়। এতে আমরা রাতে স্বাচ্ছন্দ্যে ঘরে ফিরতে পারব। ব্যবসার সুবাদে অনেক সময় ফিরতে রাত হয়ে যায়। কড়ুইগাছি ভায়া হয়ে বাস পরিষেবা পুনরায় চালু হলে আতঙ্ক থেকে মুক্ত থাকতে পারব। পরিবহন দপ্তরের অনুমতি নিয়ে কড়ুইগাছি গ্রাম হয়ে কৃষ্ণনগর- পাটিকাবাড়ি ঘাট রুতের ছয়টি বাস নিয়মিত চলত।
এই বাস পরিষেবা পুনরায় চালু হলে উপকৃত হবে এলাকাবাসী। রাতে বাস থেকে নামতে হয় বেতাই বাজার বা শ্যামনগর বাসষ্ট্যান্ডে ওখান থেকে বাড়ী ফিরতে হয় হেঁটে। বাস মালিক সমিতির সভাপতি সাধন বিশ্বাস বলেন, অবৈধ টোটো ও অটোর বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরা আবার ওই রুটে বাস চালাবো।
এই বাস পরিষেবা পুনরায় চালু হলে উপকৃত হবে এলাকাবাসী। রাতে বাস থেকে নামতে হয় বেতাই বাজার বা শ্যামনগর বাসষ্ট্যান্ডে ওখান থেকে বাড়ী ফিরতে হয় হেঁটে। বাস মালিক সমিতির সভাপতি সাধন বিশ্বাস বলেন, অবৈধ টোটো ও অটোর বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরা আবার ওই রুটে বাস চালাবো।



