Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের কুমিরের দেখা নবদ্বীপের ঘাটে

ফের কুমিরের দেখা নবদ্বীপের ঘাটে
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: ফের কুমিরের দেখা মিলল ভাগীরথীতে। বুধবার সকাল থেকে এই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো নবদ্বীপ প্রাচীন মায়াপুর মণ্ডলপাড়া ঘাট সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়ায়। এদিন সকালে স্থানীয় ভাগীরথী তীরবর্তী বাসিন্দারা কুমিরটি দেখতে পান।  এরপর বিষয়টি জানাজানি হতেই লোকজন ভিড় করেন মণ্ডলপাড়া নদীঘাট এলাকায়। নবদ্বীপ প্রাচীন মায়াপুর মণ্ডলপাড়ার বাসিন্দা বাঁকেবিহারী দাস বলেন, মণ্ডলপাড়া গঙ্গার পাড়ে সকালে প্রতিদিনের মতো স্নান করতে গিয়েছিলাম। তখন দেখলাম একটা বড় কুমির। মাথাটা ডাঙার উপরে রয়েছে জলের মধ্যে বাকি শরীরটি। আমি কুমির কুমির বলে চিৎকার করতেই জলের নীচে চলে গেল। খবর পেয়ে বুধবার সকালে বনদপ্তরের কর্মীরা এসে খানাতল্লাশি শুরু করেছিলেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ