Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের কলেজে ভর্তি

ফের কলেজে ভর্তি
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: এক মাস ২৫দিন পর ফের কলেজে প্রথম সেমেস্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হল। সোমবার রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে পুনরায় ভর্তির অনলাইন পোর্টাল খোলার জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দেওয়া হয়েছে। তাতে আগামী ৩০নভেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে। গত ৩০সেপ্টেম্বর গোটা রাজ্যে কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ হয়। পরবর্তীতে জানা যায়, অনেক ছাত্রছাত্রী আবেদন করেও সংরক্ষিত আসন সময়মতো অসংরক্ষিত না হওয়ায় ভর্তির সুযোগ থেকে বঞ্চিত। জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ভর্তির সময়সীমা বাড়ানোর জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিয়েছিলেন। সোমবার উচ্চশিক্ষা দপ্তর থেকে পুনরায় ভর্তির পোর্টাল খুলে ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ করে দিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ