নয়াদিল্লি: ফের জামিন পেলেন উন্নাও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত কুলদীপ সেঙ্গার। নির্যাতিতার বাবাকে খুনের ঘটনাতেও অন্যতম চক্রী তিনি। আজ, মঙ্গলবার চোখে অস্ত্রোপচার হবে বহিষ্কৃত এই বিজেপি নেতার। যে কারণে সোমবার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। আগামী বুধবার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে প্রাক্তন এই বিধায়ককে। এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি যশবন্ত ভার্মা ও বিচারপতি হরিশ ভি শঙ্করের ডিভিশন বেঞ্চ। যদিও সেঙ্গারের জামিনের বিরোধিতা করেন নির্যাতিতার আইনজীবী। কোনও সাজাপ্রাপ্ত এভাবে দিনের পর দিন জামিন পেতে পারেন না বলে দাবি করেন তিনি।



