নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডার্বিতে আধিপত্য বজায় রাখল মোহন বাগান। মঙ্গলবার অনূর্ধ্ব-১৫ সাব-জুনিয়র লিগে ইস্ট বেঙ্গলকে ৩-১ গোলে হারাল সবুজ-মেরুনের ছোটরা। জোড়া গোল রহিত বর্মনের। এছাড়াও স্কোরশিটে নাম তুলেছে আকাশ শেখ। ইস্ট বেঙ্গলের একমাত্র গোলদাতা শিশির সরকার। এদিন আরএফডিএলের ম্যাচে সুদেভা এফসি’কে ২-০ গোলে হারাল মোহন বাগান। জাল কাঁপালেন পাসাং ও উমর। অন্যদিকে, হকি লিগে নাভাল টাটা হকি অ্যাকাডেমিকে ৩-০ গোলে হারাল ইস্ট বেঙ্গল। লাল-হলুদের হয়ে জোড়া গোল জাহিদ খানের। অপর গোলদাতা পারদীপ সিং।
Advertisement



