শ্রীনগর, ১৩ ফেব্রুয়ারি: ফের একবার সীমান্ত অস্থির করার চেষ্টা পাক সেনা বাহিনীর। গতকাল অর্থাৎ বুধবার আরও একবার এলওসি-তে বিনা প্ররোচনায় গুলি চালাল পাকিস্তান। তবে, পাল্টা জবাব দিয়েছে ভারতও। আর ভারতীয় বাহিনীর প্রত্যাঘাতের দাপটে মুখ চুন পাক শিবিরের। দাবি করা হচ্ছে, ভারতীয় সেনার প্রত্যাঘাতে বড়সড় ক্ষয়ক্ষতিই হয়েছে পাকিস্তানের।
Advertisement
সূত্রের দাবি, গতকাল বিনা প্ররোচনায় পাক সেনারা আচমকাই এলওসি বরাবর ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দিতে ভারতের তরফেও গুলিবর্ষণ করা হয়। যার জেরে ব্যাপক ক্ষতি হয় পাকিস্তানের।
উল্লেখযোগ্য বিষয় হল, ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তানি সেনার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি পুনরায় বাস্তবায়িত হওয়ার পর থেকে এলওসি-তে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা খুব বেশি চোখে পড়েনি। কিন্তু গতকাল পাকিস্তান ফের তাদের পুরনো রূপে ফিরে যায়। সেনা সূত্রে খবর, চলতি বছরে এই প্রথমবার এমন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটল। গুলি বিনিময়ের পর থেকেই সীমান্তের দিকে কড়া নজরদারি রেখেছে ভারত।