সংবাদদাতা, ময়নাগুড়ি: ব্যবসায়ীদের সতর্ক করেও কাজ হল না। ময়নাগুড়ি বাজারের অলিগলি থেকে এতদিনেও পসরা সরাতে পারলো না ময়নাগুড়ি পুরসভা। এমনকি ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতিও বাজারের ভিতর থেকে পসরা সরাতে ব্যর্থ।
Advertisement
ময়নাগুড়ি পুরাতন বাজার শহরের নয় নম্বর ওয়ার্ডে রয়েছে। ওয়ার্ডের কাউন্সিলার বাজার থেকে দখল হটাতে অভিযানে নামার কথা বলেও এতদিনে তা করে দেখাতে পারেননি। এদিকে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেও চিঁড়ে ভেজেনি। ফলে বাজারের পরিস্থিতির কোনও পরিবর্তনই হয়নি।
ময়নাগুড়ি পুরাতন বাজার অত্যন্ত ঘিঞ্জি। বাজারে কোনও দুর্ঘটনা হলে দমকল কিংবা অ্যাম্বুলেন্স প্রবেশে বেগ পেতে হবে। অগ্নিকাণ্ড ঘটলে বিরাট ক্ষতির মুখে পড়তে হবে ব্যবসায়ীদেরই। কিন্তু এতকিছু জেনেবুঝেও অনেকে বাজারের গলি খালি রাখতে চান না। বাজারে গলিতে তারা ত্রিপল ঝুলিয়ে রেখেছেন। বাজারই এখন অলিখিত পার্কিং জোন। অথচ অভিযান করছি-করব, বলেই ক্ষান্ত পুরসভা। যদিও একসময় প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছিল। কিন্তু প্রশাসনের নজর সরতেই ব্যবসায়ীরা ফের রাস্তায় পসরা সাজিয়ে নিয়েছেন। আর এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে বাজারে আসা ক্রেতাদের। শুধু তাই নয় বাজারের অলিগলি সংকীর্ণ হয়ে গিয়েছে।
ময়নাগুড়ি বাজারের এক ব্যবসায়ী অনুপ পাল বলেন, ব্যবসায়ীদের সজাগ হওয়া উচিত। এমনভাবে ব্যবসা করা উচিত যাতে কারও সমস্যা না হয়। বাজারে বিপদ হলে যেন গাড়ি প্রবেশ করতে পারে। ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা জানান, আমরা পুরসভার দিকে তাকিয়ে রয়েছি। আমরা চাইছি, প্রশাসনগতভাবে অভিযান হোক।
৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোবিন্দ পাল বলেন, বাজারের সমস্যার বিষয় নিয়ে পুরসভায় আলোচনা হয়েছে। অবশ্যই আমরা অভিযান চালাব।