সংবাদদাতা, বালুরঘাট: ভুয়ো ভোটারের খোঁজ এবার বালুরঘাটে। কুশমণ্ডির সেবা দাসের (৩৭) এপিক নম্বরে রয়েছে গুজরাতের সানসাধনের বাসিন্দা রঞ্জিত কানকোরিয়ার নাম। মুখ্যমন্ত্রী সরব হতেই দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে ভুয়ো ভোটার খুঁজতে নামে নেতৃত্ব। শনিবার বালুরঘাট টাউন তৃণমূল নেতৃত্ব তালিকা চেক করতেই এই গরমিল ধরে ফেলে। বিষয়টি সামনে আসতেই সরব হয়েছেন বালুরঘাট টাউন তৃণমূলের কংগ্রেস নেতৃত্ব। ঘটনা জানার পর হতবাক সেবা দাস নামে ওই ব্যক্তি। তাঁর ভোটার কার্ডের এপিক নম্বরে কি করে অন্য আর একজনের নাম, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। বিষয়টি দলগতভাবে প্রশাসনকে জানানো হয়েছে। জেলাজুড়ে এমন আরও ভুয়ো ভোটার রয়েছে বলে তৃণমূলের দাবি। বালুরঘাট টাউন তৃণমূলের সভাপতি প্রীতমরাম মণ্ডল বলেন, মুখ্যমন্ত্রী ভুয়ো ভোটার নিয়ে সরব হতেই আমরা বৈঠক করি। আমরা ওয়েবসাইটে বিভিন্ন ভোটারের এপিক দিয়ে সার্চ করি। তাতে এই তালিকা পেয়েছি।
Advertisement
গত লোকসভা ভোটে এই ভাবেই আমাদেরকে বিজেপি হারিয়েছে। আরও প্রচুর ভুয়ো ভোটার রয়েছে। আমরা সেই তালিকা তৈরি করে দ্রুত সামনে নিয়ে আসব। সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারী এসে এই জেলায় বসবাস করে। তারা টাকার বিনিময়ে বিভিন্ন সরকারি নথি বানিয়ে নেন বলে অভিযোগ।
মুখ্যমন্ত্রী কলকাতার নেতাজি ইন্ডোরের সভায় গঙ্গারামপুরের এক ভোটাররে নাম ধরে প্রকাশ্যে ভুয়ো ভোটারের বিষয়টি তুলে ধরেন। সেই গঙ্গারামপুরের পরে এবার কুশমণ্ডিতে ভুয়ো ভোটারের নাম উঠে এসেছে। যা দেখে তাজ্জব তৃণমূল নেতৃত্ব। টাউন তৃণমূলের তরফে বিশেষ একটি সেল তৈরি করা হয়েছে। তারা ইতিমধ্যে কর্মীদের কাজে লাগিয়ে এই কাজ জেলাজুড়ে শুরু করেছে।