Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের আদ্রা ডিভিশনে ট্রাফিক ব্লক, ক্ষোভ

ফের আদ্রা ডিভিশনে ট্রাফিক ব্লক, ক্ষোভ
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: যত দিন যাচ্ছে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে লোকাল ট্রেন পরিষেবা তলানিতে ঠেকছে। বিভিন্ন শাখায় চলাচলকারী লোকাল ট্রেনগুলি কোনওটি সময় মতো চলাচল করছে না বলে অভিযোগ।  তাছাড়া কার্যত প্রতি সপ্তাহে নিয়ম করে ট্রাফিক ব্লক নেওয়া হচ্ছে। তার জেরেও ট্রেন পরিষেবা বিঘ্নিত হচ্ছে। উৎসবের মরশুমে ফের ট্রেন পরিষেবা বন্ধের বিষয়ে নির্দেশিকা জারি হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ৪ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত উন্নয়নমূলক কাজ হবে। তার জন্য বেশকিছু ট্রেন বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
Advertisement
রেলের তরফে জানানো হয়েছে, ০৮৬৮০/০৮৬৭৯ আদ্রা-মেদিনীপুর মেমু প্যাসেঞ্জার ট্রেনটি ৮ ও ১০ নভেম্বর চলাচল করবে না। ০৮৬৭১/০৮৬৭২ আদ্রা-ভাগা মেমু স্পেশাল ট্রেনটি ১০ নভেম্বর বাতিল করা হয়েছে। এছাড়া ০৩৫৯৪/০৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া দৈনিক মেমু স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনটি ৪, ৫, ৬, ৮ ও ১০ নভেম্বর এবং ১৮০৩৫/১৮০৩৬ খড়্গপুর- হাটিয়া দৈনিক এক্সপ্রেস ট্রেনটি ৪, ৫, ৬, ৮, ৯ এবং ১০ নভেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবে। ১৮৬০১ টাটা-হাটিয়া দৈনিক এক্সপ্রেস ট্রেনটি ৪, ৬ ও ৯ নভেম্বর ঘুরপথে চালানো হবে।
রেল পরিষেবা নিয়ে আন্দোলন করা আদ্রা ডিভিশন প্যাসেঞ্জার অ্যাসিস্ট্যান্স কমিটির সদস্য কৌশিক সরকার, বিনয় ভট্টাচার্য বলেন, আদ্রা ডিভিশনের রেল পরিষেবাব সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে আন্দোলন চলছে। একাধিকবার ডেপুটেশন দেওয়া হয়েছে। কিন্তু, রেলের হেলদোল নেই। উৎসবের মরশুমেও ট্রাফিক ব্লক নেওয়া হল। এভাবে আর কত ব্লক নেওয়া হবে? গত দু’বছর ধরে প্রতি সপ্তাহে কার্যত নিয়ম করে ট্রাফিক ব্লক নেওয়া হচ্ছে। যাত্রীদের হয়রানি নিয়ে রেলের কোনও মাথাব্যথা নেই।
সম্পর্কিত সংবাদ