সংবাদদাতা, রঘুনাথপুর: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে ১৬-২২ ডিসেম্বর সপ্তাহব্যাপী ট্রাফিক ব্লক নেওয়া হয়েছে। এর জেরে বেশ কিছু ট্রেনের পরিষেবা বিঘ্নিত হবে। যখন তখন ট্রাফিক ব্লকের জেরে যাত্রীরা খুব সমস্যায় পড়ছেন। তাঁরা এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। রেলের আধিকারিকদের বক্তব্য, যাত্রীদের সুরক্ষার জন্যই ট্রাফিক ব্লক নিয়ে উন্নয়নমূলক কাজ করা হয়।
Advertisement
রেলের তরফে জানানো হয়েছে, ০৮৬৮০/০৮৬৭৯ আদ্রা-মেদিনীপুর দৈনিক মেমু প্যাসেঞ্জার ২০ ও ২২ ডিসেম্বর ও ০৮৬৪৩/০৮৬৪৪ আসানসোল- আদ্রা দৈনিক মেমু ট্রেন ১৬ ও ২১ ডিসেম্বর বন্ধ রাখা হয়েছে। এছাড়া, ০৮১৭৪/০৮৬৫২ টাটা-আসানসোল-বরাভূম দৈনিক মেমু প্যাসেঞ্জার ১৬, ১৭, ১৯ ও ২১ ডিসেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওই কয়েকদিন আদ্রা-আসানসোলের মধ্যে এই ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে। ০৩৫৯৩/০৩৫৯৪ আসানসোল-পুরুলিয়া দৈনিক মেমু প্যাসেঞ্জার ১৭, ১৯ ও ২২ ডিসেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওই কয়েকদিন আদ্রা-পুরুলিয়ার মধ্যে ওই ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে।
নিত্যযাত্রীরা জানান, প্রায়দিনই ট্রেন বাতিলের জেরে খুব সমস্যায় পড়তে হচ্ছে। দিনমজুর থেকে শুরু করে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা হয়রানির শিকার হচ্ছে। বর্তমানে আদ্রা ডিভিশনে যাত্রীবাহী ট্রেনের চেয়ে মালবাহী ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে।