Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

ফের ৭৯ হাজারের বেশি সোনা, বড় লাফ রুপোর

কলকাতায় সোনার দাম ফের উপরের দিকে। বৃহস্পতিবার শহরে ৯৯৯ বিশুদ্ধতার ১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম যায় ৭৯ হাজার ৩০০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়েছে।

ফের ৭৯ হাজারের বেশি সোনা, বড় লাফ রুপোর
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় সোনার দাম ফের উপরের দিকে। বৃহস্পতিবার শহরে ৯৯৯ বিশুদ্ধতার ১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম যায় ৭৯ হাজার ৩০০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়েছে। সোনার এই দামের উপর যুক্ত হবে ৩ শতাংশ হারে জিএসটি। সেক্ষেত্রে দর আরও অনেকটা বাড়বে। বুধবার ১০ গ্রাম এই সোনার দর ছিল ৭৮ হাজার ৮৫০ টাকা। অর্থাৎ, একদিনের ব্যবধানে ৪৫০ টাকা দাম বেড়েছে সোনার। একই সঙ্গে দাম বেড়েছে ২২ ক্যারেটের হলমার্ক যুক্ত গয়না সোনারও। বৃহস্পতিবার এই ধরনের ১০ গ্রাম সোনার দর ছিল ৭৫ হাজার ৩৫০ টাকা। একদিনের তফাতে তা বেড়েছে ৪০০ টাকা। সোনার সঙ্গেই এদিন লাফিয়ে বেড়েছে রুপোর দরও। শহরে এদিন এক কিলো খুচরো রুপোর দাম যায় ৯২ হাজার ১০০ টাকা। একদিনের তফাতে কেজি প্রতি রুপোর দাম বেড়েছে ২ হাজার ৩৫০ টাকা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ