সংবাদদাতা, কালিয়াচক: আবারও ব্রাউন সুগার উদ্ধারে সাফল্য পেল মালদহ জেলা পুলিস। শুক্রবার রাতে মাদক সহ একজনকে গ্রেপ্তার করে কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিস। ধৃতের নাম নুর মহম্মদ। সে কালিয়াচক থানা এলাকার খাস চাঁদপুর গ্রামের বাসিন্দা। রাতে পুলিসের কাছে খবর আসে, এক মাদক কারবারি সাইকেলে চেপে ব্রাউন সুগার পাচার করছে। সেই মতো সাদা পোশাকের পুলিস সারদাহ মোড়ে অভিযান চালায়। সাইকেল আরোহী নুরকে দাঁড় করায় পুলিস। তল্লাশি নিতেই নুরের কাছে থাকা ব্যাগ থেকে একটি প্যাকেট উদ্ধার হয়। সেই প্যাকেট থেকে প্রায় ৪০০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে পুলিস। পুলিস জানিয়েছে, এই মাদকের মূল্য আনুমানিক ৪২ লক্ষ টাকা। এরপরই ধৃতকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ ফাঁড়িতে নিয়ে যায় পুলিস। কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী জানান, ধৃতের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ধৃতকে শনিবার মালদহ জেলা আদালতে তুলে ৭ দিনের হেফাজতে নিয়েছে পুলিস।
Advertisement
নুরের সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে বলে পুলিস জানিয়েছে। গত বৃহস্পতিবারও সারদাহ মোড় থেকে তিন কিমি দূরে ধুরিটোলায় ব্রাউন সুগার উদ্ধার করে বৈষ্ণবনগর থানার পুলিস।
কয়েকমাস আগে বামুনটোলা থেকেও বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ প্রচুর টাকা উদ্ধার করেছিল পুলিস। ফের ব্রাউন সুগার উদ্ধার হওয়ায় চিন্তা বাড়ছে পুলিসের।
সাহাবাজপুর গ্রাম পঞ্চায়েতের মানুষ বলছেন, বামুনটোলা ব্রাউন সুগারের হাব। প্রায়ই সেখান থেকে ব্রাউন সুগার সহ কেউ না কেউ গ্রেপ্তার হয়। এলাকার যুবকদের একাংশ অল্প সময়ে অনেক টাকা রোজগারের আশায় এবং মাদক পাচারকারিদের প্রলোভনে পড়ে মাদক পাচারে জড়িয়ে পড়ছে।