Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের ২ দিন বাড়ল অর্পিতার প্যারোল

ফের ২ দিন বাড়ল অর্পিতার প্যারোল
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের দু’দিনের প্যারোলের মেয়াদ বাড়ল নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি অর্পিতা মুখোপাধ্যায়ের। মায়ের মৃত্যুতে পারলৌকিক কাজের জন্য গত বৃহস্পতিবার দু’দিনের জন্য প্যারোলের  আর্জি জানানো হয়েছিল। কারাদপ্তর থেকে ‘ছাড়পত্র’ মেলার পর আলিপুর মহিলা জেলে থাকা অর্পিতাকে কড়া প্রহরায় নিয়ে যাওয়া হয় বেলঘরিয়ার ফ্ল্যাটে, যেখানে তাঁর মা ইদানিং থাকতেন। কারাদপ্তরের এক আধিকারিক জানান, এদিন ফের দু’দিনের মেয়াদ বাড়ানোর আর্জি মঞ্জুর হয়েছে ওই মহিলা বন্দির।
Advertisement
সম্পর্কিত সংবাদ